গণিত আমার কাছে এক তীব্র আতঙ্কের নাম। সারা জীবনে অসংখ্যবার গণিতে ফেল করেছি। জিরো পাওয়ার রেকর্ডও আছে বহু। আমি চশমা পরতাম বলে স্যার দুটো জিরো দিয়ে জিরোদ্বয়ের মাঝামাঝি একটা সংযোগ দাগ টেনে দুই পাশে ডাঁট বসিয়ে দিতেন। হয়ে যেতো চশমা! আমার যে চেষ্টার কমতি ছিল, তা নয়। কিন্তু কোন এক অদ্ভুত কারণে কিছুই মাথায় ঢুকতো না। সেই আমি একদিন ইউটিউবে কিছু ভিডিও দেখে চমকে গেলাম, গণিত সংক্রান্ত কিছু ভিডিও আমাকে চুম্বকের মতো আটকে রাখলো! আমি চোখের পলক ফেলতে ভুলে গেলাম। শীর্ণকায় এক ছেলে চোখে মুখে রাজ্যের আনন্দ, উচ্ছ্বাস, আগ্রহ নিয়ে ম্যাথম্যাটিকস নিয়ে কথা বলছে। সেই কথা শুনতে শুনতে আমি তন্ময় হয়ে গেলাম। আমার হঠাৎ মনে হলো, ম্যাথম্যাটিকস এতো সহজ? এতো উপভোগ্য? আমি মুগ্ধ হয়ে একের পর এক ভিডিওগুলো দেখতে থাকলাম। এবং তারপর একদিন আবিষ্কার করলাম, আমার মন বলছে, তার এই কাজগুলো ছড়িয়ে পড়ুক। আরও বিস্তৃত পরিসরে, আরও বহুলভাবে!
Related products
- Buy Now
- Buy Now
-
গণিতBuy Now
নিউরনে অনুরণন
200.00৳Original price was: 200.00৳.150.00৳Current price is: 150.00৳. Add to cart -
গণিতBuy Now
সহজ ক্যালকুলাস
160.00৳Original price was: 160.00৳.120.00৳Current price is: 120.00৳. Add to cart





Reviews
There are no reviews yet.